“মুহম্মদিয়া জামিয়া শরীফগবেষণা কেন্দ্র”।
সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন উনার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করে, উনার হাবীব নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মত হিসেবে এবং পরিপূর্ণ দ্বীন ইসলাম-এর উপর পাঠিয়েছেন। অসংখ্য দরূদ ও সালাম আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি যিনি সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ইলমের অধিকারী। অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রাণের আাঁক্বা ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আরম, গাউছূল আ’যম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেখে যাওয়া ইলমের প্রকৃত ওয়ারিছ। সেই ইলমের প্রচার প্রসারের লক্ষ্যে মানুষকে নবুওওয়াতের আলোয় গড়তে, সঠিক দ্বীনি ইলম শিক্ষা দেবার প্রয়াসে আমাদের প্রাণের আঁক্বা ঢাকা রাজারবাহ শরীফ-উনার সম্মানিত মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম প্রতিষ্ঠা করেছেন, “মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র”।
“ইযহারু হাক্বীক্বতিল কুদরত এবং বায়ানু হাক্বীক্বতি ইস্তাওয়া”
বিশেষ কিতাব মুবারক
সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিস সালাম তিনি اِسْتَـوٰى (ইস্তাওয়া) শব্দ মুবারক উনার হাক্বীক্বত মুবারক প্রকাশ করেছেন । ইযহারু হাক্বীক্বতিল কুদরত কিতাব মুবারক এ সম্পর্কে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ১৪৪৭ হিজরী শরীফ উনার পবিত্র ২১শে রজবুল হারাম শরীফ লাইলাতুল আহাদ শরীফ (রবিবার রাতে) ইরশাদ মুবারক করেন, “পবিত্র কুদরত মুবারক উনার হাক্বীক্বত মুবারক উনার বিষয়টা— আসমান—যমীনসহ সারা কায়িনাতে যা কিছু আছে, যদি সবকিছু দিয়ে দেয়া হয়, তবুও এটার হাদিয়া বা মূল্য যেটা, সেটা হবে না। এরচেয়ে বেশি মূল্যবান। কাজেই, ‘ইযহারু হাক্বীক্বতিল কুদ্রত’ কিতাব মুবারকখানা এত মহামূল্যবান যে, আসমান—যমীনসহ সারা কায়িনাতে যা কিছু আছে, যদি সবকিছু দিয়ে দেয়া হয়, তবুও এটার হাদিয়া বা মূল্য যেটা, সেটা হবে না।”